1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়ন পরিষদে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ শুরু

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি ভিজিএফের ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার, ২১ মে সকাল ৯টায় ইউনিয়ন পরিষদের হলরুমের সামনে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ, ট্যাগ অফিসার মো. নাজমুল আলম ভূইয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন মিয়া, উদ্যোক্তা ফারুক ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ইউনিয়নের ২ হাজার ৯ শ’ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে সরকারের এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং