
প্রায় ২শ’ জন চেইন মাদক কারবারির প্রধান ওমান মিয়াকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
বুধবার, ২০ মে সকাল ৯ টার দিকে ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ভৈরবে কুখ্যাত মাদক সম্রাট উমান মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতার উমান মিয়া (৩৭) ভৈরব পৌর সদরের ভৈরবপুর মধ্যপাড়া এলাকার আহিদ মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে গ্রেফতার উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের অঞ্চলে মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক তদন্তে জানা যায়, সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে, অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বিশাল ৫ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে চললেও শেষ রক্ষা হয়নি তার।
গ্রেফতারকৃত উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply