1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ৯০ জন গ্রেফতার-প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে বিশেষ পুলিশি অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৯০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সোমবার, ১৮ মে দুপুরে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদকবিরোধী অভিযানে ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত ১৬ জন এবং অন্যান্য মামলায় ৩৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা পুলিশ আরো জানায়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ সুপার কঠোর বার্তা দিয়ে বলেছেন, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশের “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তোফাজ্জল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং