1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩, মোটরসাইকেল জব্দ

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পৃথক পৃথক অভিযানে ১৬ পিস ইয়াবা ও ১৯ পুড়িয়া হিরোইনসহ তিন যুবককে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শনিবার, ১৬ মে  বিকেল ও সন্ধ্যার পর উপজেলার দুই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার ১৭ মে  তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ধুলিয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (২৬) কে ১৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, একইদিন সন্ধ্যার পর পৌর শহরের জাবেদ শপিং সেন্টারের পাশে এএসআই জাকির হোসেনের নেতৃত্বে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিনে (৪২) কাছ থেকে ১৯ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। একই ঘটনায় মোটরসাইকেল চালক দড়িপাচাশী গ্রামের শাহ্ নেওয়াজের ছেলে সোহেল মিয়াকেও আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরো জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং