1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

করিমগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিএসকের শিক্ষাবৃত্তি প্রদান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সামাজিক দায়বদ্ধতা থেকে ঋণ কার্যক্রমভুক্ত সদস্যদের সন্তান ২০২৫ সালে উত্তীর্ণ দরিদ্র-মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীকে মোট ১ কোটি ১০ লাখ ২৮ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

শনিবার,১৬ মে সকালে জেলার করিমগঞ্জের ডিএসকে কিশোরগঞ্জ-২ অঞ্চলের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা।

ডিএসকে কিশোরগঞ্জ-২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সজল মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ২২ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণ ৭ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে মোট ৩ লাখ ৪৮ হাজার টাকা বৃত্তির চেক দেয়া হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তান ছাড়াও হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। এরই ধারাবাহিকতায় এ বছর জেলার মোট ১৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ২১ লাখ ৩৬ হাজার টাকা শিক্ষাবৃত্তির চেক দেয়া হয়েছে। সারা দেশে এসএসসি ও এইচএসসি পাশ শিক্ষাবৃত্তির মোট পরিমাণ দুই কোটি ১৩ লাখ ৬ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং