1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ার সানি হত্যা মামলার আসামি মকবুল ময়মনসিংহ থেকে গ্রেফতার

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার সানি হত্যা মামলার আসামি মকবুলকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও ময়মনসিংহ কোম্পানীর একটি যৌথ আভিযানিক দল।

বুধবার, ১৩ মে রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া শস্য মেলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মকবুল (৩০) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক।

মামলা সূত্র উল্লেখ করে র‌্যাব জানায়, গত ২০২৬ সালের ২৩ এপ্রিল রাত অনুমান ৮টার দিকে পাকুন্দিয়া থানার হিজলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সানি (২২) কে এজাহানামীয় অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সানি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সানির স্ত্রী বাদি হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের হত্যাকাণ্ডের পর থেকেই মূল আসামি মকবুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং