
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর একটি আভিযানিক দল।
গ্রেফতার কালাম পাকুন্দিয়া উপজেলার চর লক্ষিয়া গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে। তিনি একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
মঙ্গলবার, ১২ এপ্রিল বেলা ১১টার দিকে গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়।
এর আগে সোমবার, ১১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েআসামি কালামকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৩।
গ্রেফতারের বিষয়টি পাকুন্দিয়া থানাকে অবহিত করা হলে এসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ শাহজাহানপুর থানা, ডিএমপি ঢাকা থেকে আসামিকে নিজ হেফাজতে গ্রহণ করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, ১২ মে মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রেফতার আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply