1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

তাড়াইলে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি উন্নয়ন ও প্রযুক্তি সম্প্রসারণে অংশীজনদের সম্পৃক্ত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১২ মে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,তাড়াইল এর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছর প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,কিশোরগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড.মো.সাদিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টার, গাইটাল,কিশোরগঞ্জের উপ-পরিচালক,কৃষিবিদ ড. মো.মফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বিকাশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন।

অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  রাশাদুজ্জামান, উপজেলার এল জি ডি কর্মকর্তা জাহিদুল হাসান, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী,উপজেলা সমাজসেবা অফিসার আল-আমীন, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম, তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল ও  ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।

বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি,পুষ্টি নিরাপত্তা,উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি খাতে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং