1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সিদ্বেশ্বরী গার্লস স্কুলের সাফল্য

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

ঢাকা মহানগরের রমনা অঞ্চলে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চমৎকার সাফল্য অর্জন করেছে সিদ্বেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের   শিক্ষার্থীরা।

শনিবার, ৯ মে দুর্নীতি প্রতিরোধ কমিটি, রমনা অঞ্চল, ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ  করে। বিতর্ক প্রতিযোগিতায় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল পর্বে অংশ নিয়ে সিদ্বেশ্বরী গার্লস স্কুলের বিতর্ক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যুক্তি, উপস্থাপনা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং সাবলীল বক্তব্যের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি এ সাফল্য অর্জন করে।

অপরদিকে, একই অনুষ্ঠানে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও বিদ্যালয়টির  শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে। দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সৃজনশীল চিত্র উপস্থাপনের মাধ্যমে তারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে নেয়।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল সমাজে নৈতিকতা, জবাবদিহিতা ও দুর্নীতি প্রতিরোধে  পারিবারিক ও সামাজিক মূল্যবোধের গুরুত্ব। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সততা, দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

এ সাফল্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়টির নবনিযুক্ত সভাপতি  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের  যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, সমগ্র শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ভবিষ্যতেও তারা এ ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমি আশাবাদী।”

তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সৃজনশীল চর্চার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এ সাফল্যকে ঘিরে আনন্দ ও  উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অর্জন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং