1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

করিমগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে মোবাইল কোর্টে সাজা

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ,কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার, ৪ মে পরিচালিত এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় গাঁজা সেবন ও বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে এ দণ্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত  মো: গিয়াসউদ্দিন ৫৩ রহমান উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি ইসলামপুর গ্রামের মৃত,হাজী আবদুলের ছেলে।

আদালত পরিচালনার সময় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবিরসহ পুলিশের একটি দল সহযোগিতা করে। এ ছাড়া স্থানীয় গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। সবার সহযোগিতা পেলে করিমগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের বিরুদ্ধে এ অভিযানের প্রশংসা করেছেন অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং