1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

অষ্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পের উদ্বোধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় “হাম-রুবেলা টিকাদান শুরু হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অষ্টগ্রামের স্থায়ী টিকাদান কেন্দ্রে এ এ টিকাদান ক্যাম্প উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিবুল্লাহ সৌরভ এবং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. নাফিস হায়াত, ডা. আমিনুল ইসলাম, ডা. আশিক কিবরিয়া সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীরা।

জানা যায়, এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে। অষ্টগ্রাম উপজেলায় মোট ২২ হাজার ৪২১ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উপজেলার ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে ছেলে শিশুদের জন্য ১০ হাজার ২৪৯টি এবং মেয়ে শিশুদের জন্য ১১ হাজার ১৭টি টিকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১ হাজার ১৫৫ জন শিশুকে এ টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং