1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

কুলিয়ারচরে গাঁজাসহ এক নারী আটক

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

আটক সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে ও মো. আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আর্শীরবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।

এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি  গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।

শনিবার, ১৮ এপ্রিল দুপুরে এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে  কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং