1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর আনন্দ আড্ডা ও নৈশভোজ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

উৎসবমুখর পরিবেশে জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ কার্যালয়ে এক আনন্দ আড্ডা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১২ এপ্রিল রাতে সংগঠনের কার্যালয়ে এই প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়।

জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ gcv সভাপতি আহমাদ ফরিদ এবং সাধারণ সম্পাদক শরীফুল আলমের উপস্থিতিতে এই আনন্দ আড্ডা এক মিলনমেলায় পরিণত হয়।

পেশাগত ব্যস্ততার বাইরে দীর্ঘক্ষণ সংগঠনের সদস্যরা একে অপরের সাথে খোশগল্প ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেন।

আড্ডায় সংগঠনের সদস্যরা সমসাময়িক সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আনন্দ আড্ডা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক নৈশভোজের আয়োজন করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের ঘরোয়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাধারণ সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং