1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে তেল আনতে গিয়ে অসদাচরণের দায়ে কারারক্ষী শিহাব আটক

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে ফিলিং স্টেশন থেকে নম্বরবিহীন মোটরসাইকেলে তেল নিতে গিয়ে ইউএনও’র সাথে অসদাচণের দায়ে শিহাব আহমেদ নামে এক কারারক্ষী আটক হয়েছেন।

সোমবার, ৬ এপ্রিল দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে তাকে আটক করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান মারুফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছিলেন। এই সময় কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী শিহাব আহমেদ লাইন ভেঙে প্রভাব খাটিয়ে আগে তেল নেয়ার চেষ্টা করেন। তখন সেখানে দায়িত্বরত কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান মারুফ মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর না থাকায় কারারক্ষী শিহাব আহমেদের কাছে কাগজপত্র দেখতে চান। কিন্তু তিনি (শিহাব আহমেদ) কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।তিনি তখন ইউএনও’র সাথে তর্ক শুরু করেন। পরবর্তীতে আটকের পর তাকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান মারুফ জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান, অভিযুক্ত কারারক্ষী শিহাব আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।‎

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং