1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

ইটনায় বাড়ির সীমানা বিরোধের জেরে মধ্যরাতে ঘরে ঢুকে কুপিয়ে হত্যাচেষ্টা

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে কান্তু মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় আহত ভুক্তভোগী কান্তু মিয়া বাদি হয়ে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত রবিবার, ৬ এপ্রিল  রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত কান্তু মিয়া ওই গ্রামের হাজী সফির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদ মিয়ার ছেলে শামসুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কান্তু মিয়ার বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে কান্তু মিয়াকে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী কান্তু মিয়া বাদি হয়ে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

ভুক্তভোগীর পরিবার জানায়, এ ঘটনায় এখনো তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হাসপাতালে চিকিৎসাধীন কান্তু মিয়া বলেন, “অনেকদিন ধরেই তারা পেশিশক্তির জোরে আমার বাড়ির সামনের জায়গা দখল করে রেখেছে। এ নিয়ে কথা বললেই বিভিন্নভাবে হুমকি দিত। ওই রাতে তারা বাড়িতে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ বিষয়ে ইটনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রোকনুজ্জামান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি দ্রুত প্রস্তুত করে আদালতে পাঠানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং