1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পাকুন্দিয়ায় পচা গরুর মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জেল জরিমানা 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে সৈয়দ গাঁও চৌরাস্তা বাজারে ১১৫ কেজি পচা   গরুর মাংস বিক্রির  অপরাধে বিজয় (২৬) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত মাংস ব্যবসায়ী পাকুন্দিয়া পৌরসভা সদরের  সৈয়দগাঁও এলাকার  সাহাব উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার, ৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পচা গরুর মাংস উদ্ধার ও ব্যবসায়ীকে এই জেল জরিমানা করা হয়।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান । স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি, পাকুন্দিয়া থানার এস,আই মো. সৈলিম হোসাইনের নেতৃত্ব পুলিশের একটি চৌকস দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং