1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

অষ্টগ্রামে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মাহবুব আলম (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

অষ্টগ্রাম উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি  সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া সংগীত ও মশাল দৌড়ের মধ্য দিয়ে সকল ইভেন্টের ফাইনাল প্রতিযোগিতা শুরু হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি, মেডেল  তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতির  বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা  বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, সহকারী (ভূমি) কমিশনার  আব্দুল আহাদ,  অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ আরও অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং