
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী) আসন থেকে নির্বাচিত বিএনপির দুইবারে এমপি ও পাঁচবার বহিস্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জান রঞ্জন অবশেষে যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামিতে।
শনিবার, ১৩ ডিসেম্বর সকাল নয়টায় রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাথে দেখা করে নিয়মানুযায়ী প্রাথমিক সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।
যোগদান শেষে জামায়াতের সকল নিয়মনীতি মেনে চলার ও দলটির প্রতি আনুগত থাকার অঙ্গীকার করেন মেজর (অব.) আখতারুজ্জামান। জামায়াতের অফিস ছাড়ার আগে জামায়াত আমিরের সাথে আলিঙ্গন করেন তিনি।
Leave a Reply