1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার, ৯ ডিসেম্ব সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং