1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

কুলিয়ারচরে ধর্মান্তরিত হওয়ায় মা’য়ের মামলায় ছেলে গ্রেফতার

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্মান্তরিত হওয়ায় মা’য়ের দায়ের করা মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার, ১৭ এপ্রিল রাত ১০টার দিকে চলতি বছরের জানুয়ারি মাসে তার মায়ের দায়ের করা সিআর মামলা নং- ২৭১(১)২৬ এর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলায় তার নামে মারামারি ও চুরির অভিযোগে ৩২৩/৩৮০/৪২৭ পেনাল কোর্ড ধারার অভিযোগ আনা হয়।

পুকাই চন্দ্র বর্মণ কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।

গত জানুয়ারি মাসে মামলা রুজু হওয়ার পর বিজ্ঞ আদালতের বিচারক তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। মামলা রুজু হওয়ার পর প্রায় একমাস আগে স্বজ্ঞানে, পুকাই চন্দ্র বর্মণ নিজ ইচ্ছায় এফিডেভিড এর মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মো. উসমান মিয়া।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুকাই চন্দ্র বর্মণকে বিজ্ঞ আদালতের নির্দেশে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জানা যায়, তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

জানা যায়, পুকাই চন্দ্র বর্মণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর পারিবারিক ভাবে তার বিরুদ্ধে একাধিকবার শালিসের আয়োজন করে তার পরিবার।ছেলে বার বার বলেছেন তিনি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কারো প্ররোচনায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তিনি পরিবারের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি করেছেন।

সর্বশেষ সালিসে সিদ্ধান্ত হয় প্রতিমাসে তার স্ত্রী ও সন্তানের খরচ বাবদ প্রতি মাসে ৪ হাজার টাকা করে দিতে হবে। তিনি তা দিতেও আগ্রহ প্রকাশ করেন। এমনকি তিনি তার মায়ের ভরণপোষণ করতেও আগ্রহ প্রকাশ করেন।

তারপরেও তার মা অসুস্থ সদ্য মুসলিম হওয়া মো. উসমান মিয়াকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করিয়ে জেল হাজতে প্রেরণ করায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। সম্প্রতি মুসলিম ধর্ম গ্রহণকারী অসহায় মানুষটার পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং