1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

হোসেনপুরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারীদের কর্মবিরতি 

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার থেকে সারাদেশের ন্যায় হোসেনপুরে তারা এসব কর্মসূচি শুরু করেছেন। মাঠ পর্যায়ে কর্মবিরতি দিয়ে তারা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার, ৩ ডিসেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতি হোসেনপুর শাখার সদস্যরা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত টানা এ কর্মসূচি পালন করবেন তারা। পাশাপাশি আগামী ৬-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহও বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

হোসেনপুর পরিবার পরিকল্পনা কর্মচারী সমিতির সভাপতি অপু কুমার মোদক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, দীর্ঘদিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় মাঠ পর্যায়ের কর্মচারীরা চরম হতাশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত আসবে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। 

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা পরিদর্শক শিবলী সারোয়ার, আব্দুল্লাহ আল ফারুক,পরিবার কল্যাণ সহকারী তামান্না, ফাতেমা তুজ তোহরা ও পারভীন বেগম

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং