1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাড়াইল বাজারের পূবালী ব্যাংক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।

আফরোজ আলম ঝিনুক তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি। এছাড়া কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায়ও তিনি এজাহারনামীয় আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, চেয়ারম্যান ঝিনুকের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং