
কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধেকল্পে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর সকালে উপজেলার গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সভাপতি কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) মারুফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আবুল কালাম আজাদ,সাবেক অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খান,গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন প্রমুখ।
সভায় বক্তারা মাদককে ‘না’ বলার আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply