1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

হোসেনপুরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এর উপজেলা পর্ব।

রবিবার, ১৯ অক্টোবর দুপুরে হোসেনপুর মডেল মসজিদে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন হোসেনপুর শাখার সভাপতি মাওলানা নাজমুল হক ফয়সাল দা. বা.।

প্রধান মেহমান ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদ দা. বা.।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক এমদাদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লা, খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম ফারুকী, মাওলানা আবুল কাশেম জুয়েল ও মুফতি আবুল পাতা নুরুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজন করে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জ ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রা.) ফাউন্ডেশন হোসেনপুর উপজেলা শাখা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং