1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নান্দাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত    

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশামন দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার, ১৩ অক্টোবর “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইল সমুর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজে র‌্যালি,আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ  বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তার।

এছাড়া উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতান ডলি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম, প্রভাষক কামরুল হুদা আফজাল, বিএনপি নেতা আনোয়ার মাস্টার প্রমুখ।

এসময় সমুর্ত্ত জাহান মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কলেজের মাঠে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কিভাবে দ্রুততার সাথে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার কৌশল প্রদর্শন করেন। শিক্ষার্থীরাও এই মহড়ায় অংশগ্রহণ করে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ব্যবহারিক জ্ঞান লাভ করে। এই মহড়া উপস্থিত সকলের মাঝে দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং