
কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি খাস খতিয়ানের ভূমির রাস্তা জোরপূর্বক বন্ধ ও দখলের অভিযোগ ওঠেছে একটি মহলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুল ছোবানের ছেলে মো: সাত্তার মিয়া, মেঘু হোসেনের ছেলে আ. মোতালিব, হোসেনের ছেলে নুরুল ইসলাম, ইছব আলীর ছেলে আব্দুল হেকিমের বিরুদ্ধেএ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, তাড়াইল থানার অফিসার ইনচার্জ ও এডিসি রেভিনিউ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, রাফিউল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আমির হামজা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন উপসহকারী কর্মকর্তার( ভূমি) কথা অমান্য করে দুর্বৃত্তরা রাতের আঁধারে ভূমিহীন বন্দোবস্ত মূলে প্রাপ্ত মালিক আব্দুল কদ্দুছের জায়গায় অস্থায়ী ঘর করে, রাফিউল উলূম ইসলামিয়া মাদ্রাসা ও কবরস্থানের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এতে চরম জনদুর্ভোগের শিকার হচ্ছে মাদ্রাসা ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী।
এলাকাবাসী জানান, রাস্তা বন্ধ করে দেয়ার কারণে বর্তমানে মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না, আমরা গ্রামবাসী এতদিন যাবৎ জেনে আসছি রাস্তাটি ভূমিহীন বন্দোবস্ত মূলে প্রাপ্ত মালিক আব্দুল কদ্দুছ, তিনি রাস্তা দিতে ইচ্ছুক কিন্তু বিবাদীগণ দাঙ্গাবাজ, উশৃংখল, অসামাজিক, হীন প্রকৃতির লোক, গ্রামের দরবার শালিশ মানেনা তাই এই দুর্বৃত্তরা কিছুতেই রাস্তা দিতে রাজি নয়।
রাস্তা দিয়ে আরও ১০০ বছর আগে থেকে মানুষ চলাচল করে আসছে। এই রাস্তাটি খোলা না হলে মাদ্রাসা ও কবরস্থান অচল হয়ে যাবে। তাই বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বিবাদীগণের সাথে কথা বললে বিবাদীগণ আরও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেয়।
আরও জানা যায়, বন্দোবস্ত মূলে প্রাপ্ত ভূমির মালিক আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল কদ্দুছ , আ. কদ্দুছের স্ত্রী মোছা. জোছনা এস.এ ১৭৭/আর,এস ২৮৪ দাগের ০.১১০০ একর ভূমি ১৭৪(১২)২০০৮-২০০৯/১১(১২)২০০৮-২০০৯ নং ভূমিহীন বন্দোবস্ত মূলে প্রাপ্ত মালিক। তারা বলেন- ‘মাদ্রাসা এবং কবরস্থানের প্রয়োজনে রাস্তার ভূমি দিতে আমাদের কোনো আপত্তি নেই।’
বন্দোবস্ত মূলে প্রাপ্ত অপর মালিক আব্দুস ছোবান বলেন, ‘আমি সরকার থেকে ভূমিহীন বন্দোবস্ত মূলে এস.এ ১৭৭/ আর,এস ২৮৪ দাগের ভূমি প্রাপ্ত হয়ে উক্ত ভূমিতে ভোগ দখলকার আছি।
আমার ভূমিতে মাদ্রাসা ও কবরস্থানের জন্য রাস্তা দিতে আমি রাজি নই।’ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তার রিপোর্ট অনুযায়ী জানা যায় প্রকৃত পক্ষে যে জায়গায় রাতের আঁধারে গৃহনির্মাণ করা হয়েছে সেই জায়গাটির প্রকৃত মালিক আব্দুল কদ্দুস।
উল্লেখ্য, আব্দুস ছোবানের ছেলে আব্দুল কাদির রাতের আঁধারে রাস্তার উপর ঘর নির্মাণ করে, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি করেছে, যা এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
বর্তমানে মাদ্রাসার শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীরা ফসলি জমি ধানক্ষেতের সুরু আইল দিয়ে ভয় ভীতির মধ্য দিয়ে ঝুকিপূর্ণভাবে আসা-যাওয়া করতে হচ্ছে।
এ সমস্যাকে কেন্দ্র করে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে।
Leave a Reply