1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে মরদেহের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর বাকবিতণ্ডা

মো. উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির লাশের ময়নাতদন্ত নিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার, ১ সেপ্টেম্বর উপজেলার উচাখিলা ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাতে চাইলে গ্রামবাসী বাধা দেয়। তাদের দাবি, মজনু মিয়া অসুস্থতার কারণে মারা গেছেন। তাই ময়নাতদন্তের প্রয়োজন নেই।

স্থানীয় এলাকাবাসী ও উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, মজনু মিয়া রবিবার সকালে নিজের কৃষি জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে একই এলাকার এক ছেলে খালে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে মরদেহ দেখতে পায়।

বিষয়টি স্থানীয় লোকজন ও পরিবারকে জানালে স্বজনরা নিহত মজনু মিয়ার মহদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকজন জানায় মজনু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ প্রেশার ও বিভিন্ন শারিরীক সমস্যায় ভোগছিলেন। তাদের ধারণা অসুস্থতার কারণে মারা গেছেন তিনি।  তাই এলাকায় মাইকিং করে দুপুর দুইটায় জানাযার সময় নির্ধারণ করে। খবর পেয়ে পুলিশ দাফন কাজে বাধা প্রদান করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ময়নাতদন্তের বিপক্ষে ও থানা পুলিশ ময়নাতদন্তের পক্ষে এ নিয়ে পুলিশ গ্রামবাসীর মাঝে বাকবিতণ্ডা চলছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান। তিনি আরো জানান, আমরা মরদেহ ময়নাতদন্ত ছাড়া ছেড়ে দিতে পারি না। প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং