1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ১০

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা-ভাতিজার দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১০ জন আহত আহত হয়েছে।

সোমবার, ২০ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের নাছিরাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ নাছিরাকান্দা গ্রামের আজগর আলীর ছেলে মো. ইকবাল হোসেন (৪০) ও তার চাচা মো. জালাল উদ্দিনের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে নাছিরাকান্দা বন্দে বিরোধীয় জমিতে ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে ইকবাল হোসেনসহ তার পক্ষের আজগর আলীর ছেলে রুমান (৩২), হুসেন আলীর ছেলে মো. রহমত আলী (৫৬), রহমত আলীর ছেলে সৌরভ (১৬) ও রবিন (১৯) আহত হয়। প্রতি পক্ষের চাচা জালাল উদ্দিনসহ তার ছেলে রুবেল (৩৫), মামুন (৩০) ও ছেলের স্ত্রী লিজা আক্তার (৩০) আহত হন। ঝগড়া থামাতে গিয়ে একই গ্রামের কিতাব আলীর ছেলে শিরিছলাম ওরুফে শির চাঁন (৬৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৯জনকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ইকবাল হোসেন, রুমান, শিরিছলাম ওরুফে শির চাঁন, জালাল উদ্দিন, লিজা আক্তার, মামুন ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। রহমত আলী ও রবিনকে প্রাথমিক চিকিৎসা দেন। আহত সৌরভ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে ভর্তি হয়।

এব্যাপারে আহত মো. ইকবাল হোসেন (৪০) বলেন, তাদের পৈত্রিক ও কটে রাখা সম্পত্তিতে তারা ধান রোপন করেছিলো। সোমবার সকালে তার চাচা জালাল উদ্দিন (৭০) লোকজন নিয়ে জোরপূর্বক তাদের রোপিত ধান ক্ষেত কেটে নিয়ে যেতে চাইলে তারা বাধা দেন। বাধা দেয়াকে কেন্দ্র করে তার চাচা জালাল উদ্দিন লোকজনসহ দেশীয় মারাত্মক অস্ত্রাদী নিয়ে তাদের উপর হামলা করে। এসময় সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে তাদের পক্ষের ৪জন আহত হন।

চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এব্যাপারে প্রতিপক্ষের করোর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দ্বায়িত্বে থাকা চিকিৎসক ডা. সামিয়া জেসমিন বলেন, সকালে আহত অবস্থায় ৯জন রোগি হাসপাতালে আসেন। এদের মধ্যে ৭জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করি। ২জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, এখনো কোন পক্ষের লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং