
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম অলওয়েদার সড়কে প্রয়োজনে ব্রিজ ও কালভার্ট বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।
রবিবার,৩১ অগাস্ট বেলা ২টায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা হাওরে পোনা মাছ অবমুক্ত করার পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
এর আগে উপজেলার দক্ষিণের হাওরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পোনা মাছ অবমুক্ত শেষে ইটনা ত্যাগের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম অলওয়েদার সড়কে প্রয়োজনে আরও ব্রিজ ও কালভার্ট বাড়ানো হবে। মাছ ও প্রকৃতির ক্ষতি করে উন্নয়ন কাজ করা সুযোগ নেই। হাওরে অবৈধ জাল বিক্রয় হচ্ছে যেমন জেলেরাও ব্যবহার করছে। এইজন্য আমাদের সচেতন হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোনতাসির হাসান খান, ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এর আগে তিনি মিঠামইন উপজেলা পরিষদ হল রুমে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মত বিনিময় সভা করেন। পরে বিকাল ৩ টায় স্পীড বোট যোগে ইটনা ত্যাগ করেন।
Leave a Reply