1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ইটনায় মিনি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউএনও’র বাসায় হামলা, থানায় মামলা দায়ের, গ্রেফতার ১

ইটনা, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।

বুধবার, ১৩ অগাস্ট  সন্ধ্যায় ইউএনও’র বাসায় হামলার এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৯ই অগাস্ট অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ইটনা উপজেলার মিনি স্টেডিয়ামটি ভার্চুয়ালি উদ্বোধন করেন। উদ্বোধনের পর ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম তার বক্তব্যে বলেন, এটি সরকারি সম্পত্তি, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের। এর কোন ক্ষতি হোক আমরা চাই না বিধায় মিনি স্টেডিয়ামে কোন কিছু করতে হলে প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে। কিন্তু প্রশাসনের সেই কথার কোন তোয়াক্কা না করে মিনি স্টেডিয়ামে স্থানীয় কিছু অতি উৎসাহী লোকজন ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যেতে থাকে। এতে প্রশাসন নিষেধ করলে এক পর্যায়ে মাঠের উৎসুক জনতার একটি মিছিল উপজেলার ভিতরে প্রবেশ করে ইউএন’রও বাসায় ইট পাটকেল নিক্ষেপ ও হামলা করে। এতে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা রক্ষী আহত হন।

ইটনা থানা সূত্রে জানা যায়, ইটনা উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তা রক্ষী ৪২ জনে নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০/৩০০ জনের নামে একটি মামলা দায়ের করেন।

এই ঘটনায় ইটনা থানার পুলিশ ও লাঞ্ছিত হয়েছে বলে সূত্র জানায়। পুলিশ তাৎক্ষণিক মো. আব্দুন নুর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং