1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে শিক্ষক-কর্মচারী ফোরাম’র জেলা কমিটি গঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর কিশোরগঞ্জ জেলার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূঞাকে সভাপতি ও তাড়াইল উপজেলার দাউদপুর বানাইল আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. আ.  মজিদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার,২৫ জুলাই দুপুরে জেলা সদরের গাইটাল (ফার্মের মোড়) আইডিয়াল স্কুল এন্ড কলেজে এক মতবিনিময় সভায় আলোচনাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো)’র কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর নতুন কমিটি আগামী তিন বছর কিশোরগঞ্জ জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করতে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নের লক্ষ্যে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ৫১ সদস্যের বাকীদের নাম অন্তর্ভুক্ত করনের নিমিত্তে কাজ করবেন।

মতবিনিময় সভায় জেলা সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত শতাধিক শিক্ষক-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং