
ছাত্র জনতার গণঅভূত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।।
বুধবার,১৬ জুলাই সারাদেশের ন্যায় ইটনা উপজেলার সকল সরকারি আধা সরকারি স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। দুপুর ১২টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে, ইটনা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা এসএম তজু মিয়া, ইটনা নুরপুর ডি ডি মাদরাসার সহকারী সুপার মো. শফিউল আলম, ইটনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ হোসাইন, ইটনা উপজেলা এনসিপির সদস্য সচিব আফজাল হোসেন শান্ত, ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জ্বল সাহা, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন। বক্তারা বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্র জনতার গণভূত্থানে আবু সাইদ এর শাহাদত, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়াসহ জুলাই শহীদ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। শহীদদের মাগফেরাত কামনা করে সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তি কামনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply