1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রায়হান জামান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার,১৫ জুলাই সকালে  কিশোরগঞ্জ জেলা  শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এতে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদের সভাপতিত্বে ও লোরা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক লেখক ও গবেষক মু আ লতিফ, বিশেষ অতিথি কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, সলিউশন নেস্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জের জেলা সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক রায়হান জামান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেন, সাংবাদিক আতাউল হাসান দিনার,বিজয় টিভির ভৈরব উপজেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহানসহ আরও অনেকে।

এসময় সাংবাদিক ইউনিয়নের জেলা ও উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন। সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ সেন্টাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, লেখক কলামিস্ট সাদেক আহমেদ, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি হারিছ আহমেদ, ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাজিম উদ্দিন।

বক্তব্য শেষে কেক কাটার মধ্যদিয়ে সাংবাদিক ইউনিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং