1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

৩ মাস পর দেশে ফিরলো হোসেনপুরের প্রবাসী কামরুলের মরদেহ

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদরের পূর্ব দ্বীপেশ্বর এলাকায় নুর চাঁন মিয়ার ছেলে প্রবাসী কামরুল ইসলাম ওরফে কামাল হোসেনের মরদেহ দেশে ফিরেছে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকুরী করতেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

রবিবার, ২৯ জুন তার মরদেহ আসলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে,পরিবারের ভাগ্য পরিবর্তনে জন্য  ১৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান কামরুল। চলতি বছর মার্চে ছুটিতে বাড়ি এসে আবার এপ্রিলে সৌদি আরবে গেলে হঠাৎ কামরুল নিজ বসায় হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক সহকর্মীরা রিয়াদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। কামরুলের ইসলামের দুটি সন্তান রয়েছে। সংসারে অসুস্থ বৃদ্ধ বাবা মা ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার বাড়িতে মরদেহবাহী এম্বুলেন্স আসার খবরে ছুটে এসেছেন আত্মীয় স্বজন। সকলের কান্নায় বাড়িতে শোকের মাতম চলছে। 

কামরুলের ভাই বিডিচ্যানেলফোরকে জানান, সংসারের সমস্ত খরচ জোগান দিত কামরুল। আজ তার মৃতেুতে পরিবারটি চরম বিপাকে পড়েছে। সদা হাস্যজ্জল কামরুল ইসলামে ওরফে কামাল হোসেনের লাশ বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ আসর নিজ বাড়িতে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং