1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

ইটনায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন  করেছে জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ।

বৃহস্পতিবার, ৬ জুন বিকেলে এ উপলক্ষে ইটনা উপজেলা বাজার কেন্দ্রীয় মসজিদের উত্তর গেইটের সামনে নদীর পাড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর ইটনা পুরাতন বাজার সংলগ্ন কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মাদক মুক্ত জীবন চাই সুন্দর জীবন চাই, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এক হও। মাদকের আস্তানা জ্বালিয়ে দাও ভেঙ্গে দাও স্লোগান তোলা তুলা হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে মাদকের কুফল সম্পর্কে উপজেলার সকল মসজিদে ইমামদেরকে শুক্রবারে আলোচনা করার জন্য অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, নায়েবে আমীর মাওলানা শফিউল আলম, সেক্রেটারী একে এম নুরুল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং