1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সুপারিশমালা নিয়ে গণতন্ত্রী পার্টির বিবৃতি

দিলোয়ার হোসাইন নানক।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সুপারিশ মালার নারীর সম অধিকার  এবং সমমর্যাদা রক্ষা সুপারিশ মালা বাস্তবায়নের দাবি জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত বিবৃতিতে বলেন,অন্তবর্তী সরকার দ্বারা গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট জমা দিয়েছেন। 

 নারী অধিকার মানবাধিকার  এই প্রতিপাদ্য বিবেচনায় নিয়ে সংবিধানে উল্লিখিত নারীর সমঅধিকার এবং সম মর্যাদা রক্ষা কল্পে ৪২৩ টি সুপারিশ মালা প্রণয়ন করেছেন। ওই সুপারিশ সমূহ ৩ ধাপে বাস্তবায়ন হবে মর্মে উল্লেখ করে কিছু সুপারিশ বর্তমান অন্তবর্তী সরকার বাস্তবায়ন করবেন, কিছু সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকার তাদের ৫ বৎসর মেয়াদ কালে বাস্তবায়ন করবেন এবং কিছু সুপারিশ দীর্ঘ মেয়াদে বাস্তবায়িত হবে। 

বিবৃতিতে তারা আরও বলেন,এই সুপারিশ মালার বিরুদ্ধে  কিছু স্বার্থান্বেষী মহল অত্যন্ত সরব হয়েছে। আমরা গণতন্ত্রী পার্টি দৃঢ় ভাবে বিশ্বাস করি দেশকে গণতন্ত্র, প্রগতি, সাম্য ও সম অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে হলে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মালা সকল বাধা বিপত্তি অতিক্রম করে অবশ্যই বাস্তবায়নের আহ্বান জানান। 

আমরা গণতন্ত্রী পার্টি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাস্তবায়নের জন্য জোর দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং