1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মিঠামইনে ৩০ শিক্ষার্থীর মাঝে ডিএসকের ৫ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইনে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের উপকারভোগিদের সন্তান ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ৫ এপ্রিল বেলা ১১টায় মিঠামইন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।

মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো: শহীদুজ্জামান ভূঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র কিশোরগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তৌহিদুজ্জামান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসকেরকমিউনিটি মোবিলাইজেশান, ডিএসকে পিপিইপিপি-ইইউ প্রকল্প, মিঠামইনের  মো: আমিনুল হক, কারিগরি কর্মকর্তা, মো: আমিনুল হক।

অনুষ্ঠানে এস.এস.সি. পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা, এইচ.এস.সি পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকার চেক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে  বিভিন্ন উপদেশ মুলক বক্তব্য প্রদান করেন এবং ডিএসকের কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং