1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

নান্দাইলে ইউপি চেয়ারম্যান খোকনসহ ছাত্রলীগ-শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে ইফতেখার মোমতাজ খোকন নামে এক ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা শাহীন আলম ও শ্রমিকলীগ নেতা কামাল মিয়াকে গ্রেফতার করেছে নান্দাইল থানা পুলিশ।

বৃহস্পতিবার, ১ মে ভোররাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার মোমতাজ খোকন (৫৫), রাজগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম (৩০) ও খারুয়া ইউনিয়নের ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি কামাল মিয়া (৫৮)কে গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিডিচ্যানেলফোরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ১শ’ গ্রাম গাজাঁ সহ রায়হান মিয়া (২৪) ও সি.আর ওয়ারেন্টভূক্ত আসামি শাহনাজ পারভীন (৩৮)কে গ্রেফতার করে মোট ৫জনকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন আরো বলেন- জুয়া, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স। এসমস্ত অপরাধিদের কাউকে ছাড় দেওয়া হবে না।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং