1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবগঠিত  উপজেলা নবীন দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টায় আহার রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহীনুল রহমান কাঞ্চন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো. মামুন মিয়া (মাছুম)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উত্তর নবীন দলের সভাপতি মো. আশিক আহাম্মেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নবীন দলের সাধারণ সম্পাদক সালেহ্ সিদ্দীক নাসিম, সহ-সভাপতি মো. আতাউর রহমান ফেরদৌস, মো. এবাদুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মো. আওয়াল হোসেন কনু, ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের যুগ্ম-আহ্বায়ক মো. শামীম মিয়া, তারেক, জাহিদুর রহমান, আব্দুল্লাহ আল ইমরান, হাবিবুর রহমান হাবিব, মো. রবিন হোসাইন, মো. কাজী হুযাইফা, শামছুর রহমান তনয়, মো. বায়োজিদ মিয়া, মো. জুয়েল মিয়া, মো. আবুল খায়ের, সদস্য রাকিব মিয়া, মো. জাকারিয়া হোসাইন, মো. রাজন মিয়া, মো. আব্দুল্লাহ আল রুমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং