1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

করিমগঞ্জে ছিনতাই চক্র পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগে পামিন খান গ্রেফতার

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগে মো. পামিন খান (৩৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদ।

শুক্রবার, ৪ এপ্রিল দুপুরে মদন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

আটক পামিন খান করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মদন গ্রামের মৃত ফজলুর রহমান খানের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পামিন খান উঠতি বয়সী যুবকদের নিয়ে একটি ছিনতাইকারী চক্র গড়ে তোলেন এবং নিজেই ওই চক্রের প্রধান হিসেবে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত। পূর্বে মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছিল।

গ্রেফতারকালে পামিনের বাড়ি থেকে পুলিশ নামে-বেনামে ২০০টিরও বেশি মোবাইল সিম উদ্ধার করে। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার নাম ব্যবহার করে প্রতিনিয়তই বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, পামিন খানের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনের ৩ ধারায় আরও দুটি মামলা (সিআর-২৭৬(১)২৪ ও ৯১(১)২৪) রয়েছে। এ দুটি মামলায় তার দুই স্ত্রী পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন এবং তিনি উভয় মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি।

ওসি মাহমুদ মোরশেদ বিডিচ্যানেলফোরকে জানান, আটক পামিন খানকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং