1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে  সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার, ১০ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০),আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মো. লিটন মিয়া(২৫) ও জামাল মিয়া (৩৬)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেল ফোরকে বলেন, বিভিন্ন স্থানে  অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ৪ জন ও মাদক মামলায় ২ অসামিসহ ৬ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং