1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

কুলিয়ারচরে রামদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কিতাব আলী, রামদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী মো. মজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাফি উদ্দিন শাফি মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং