1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নান্দাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা,  আটক-২

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল ফুটিয়ে আতংক তৈরীসহ সরকার বিরোধী স্লোগান দেয়ায় সন্ত্রাস বিরোধী আইনে ১শ’ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সোমবার, ৩ ফেব্রুয়ারি নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে বাদি হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম ও জুবায়ের হোসেন ইমন নামে দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

গ্রেফতার দুইজনের মধ্যে জাহাঙ্গীর আলম (২৫) উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে ও জুবায়ের হোসেন ইমন (২৩) পৌর সদরের দেলোয়ার হোসেন বাবুলের ছেলে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহম্মেদ গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বিডিচ্যানেল ফোরকে বলেন, গ্রেফতার আসামি সন্ত্রাস বিরোধী কার্যকলাপের ঘটনা স্বীকার করেছে ও তার প্রমাণ মিলেছে। মামলা সূত্রে জানাগেছে, আওয়ামীলীগের ঘোষিত ফেব্রুয়ারি মাসের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সীডস্টোর বাজারে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে জনমনে আতংক তৈরী করছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামের আ: কাদিরের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও পৌর সদরের দেলোয়ার হোসেন বাবুলের ছেলে জুবায়ের হোসেন ইমন (২৩)কে গ্রেফতার করে। এসময় ঘটনাস্থল থেকে দুইটি সাদা-কালো রংয়ের লিফলেট, দুইটি বিস্ফোরিত ককটেল এবং জব্দকৃত মোবাইল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন ছবি ও ভিডিও চিত্র পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং