1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

হোসেনপুরে নবনিযুক্ত ১৪ স্বাস্থ্য সহকারীকে বরণ 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে নবনিযুক্ত ১৪ স্বাস্থ্যসহকারী ও এক অফিস সহকারীকে আনুষ্ঠানিকভাবে করা হয়েছে। বরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকোর সভাপতিত্বে  সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো. হুমায়ুন কবীর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম ,স্বাস্থ্য সহকারী মো. শাহীনুল ইসলাম, মোশাররফ হোসেন, আ. বারীকসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১৪ জন নবনিযুক্ত স্বাস্থ্য সহকারী ও ১জন অফিস সহকারীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং