1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নান্দাইলে নবাগত ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরাম নেতৃবৃন্দের  সাক্ষাত 

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তারের সাথে সামাজিক সংগঠন “নান্দাইল উপজেলা নাগরিক ফোরাম”নেতৃবৃন্দ সাক্ষাত করেছেন।

সোমবার, ২০ জানুয়ারি সকাল ১১ টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নেতৃবৃন্দের সাক্ষাত অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম ও সদস্য সচিব শামছ ই তাবরিজ রায়হানের নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ অলি,যুগ্ম আহবায়ক জাকির আহমেদ তুহিন,যুগ্ম সচিব মো.বিল্লাল হোসেন,এইচ এম এমদাদুল হক, সদস্য শাহজাহান ফকির,আর জে মিন্টু,মেহেদী হাসান মিম্মান প্রমুখ।

সাক্ষাতকালে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ১১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির তালিকা পেশ করেন। উপজেলা নির্বাহী অফিসার সকল ভালো কাজের পাশে থাকবেন বলে সকলকে আশ্বস্ত করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং