1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

নান্দাইলে স্কুল ছাত্রকে বলাৎকার, বিচারের দাবিতে এলকাবাসীর মানববন্ধন   

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামে আমিন মিয়ার স্কুল পড়–য়া পুত্র (৯)কে বলাৎকারের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আ: রাজ্জাকের পুত্র আবুল মনসুরের বিরুদ্ধে।

রবিবার, ১২ জানুয়ারি এ ঘটনায় আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার, ১৩ জানুয়ারি অভিযুক্ত আবুল মনসুরকে দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে উপজেলার চামটা বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করে বাদির পরিবার ও এলাকাবাসী।

জানা গেছে, মো. আমিন মিয়ার স্কুল পড়ুয়া পুত্র ও তার ভাতিজা বাড়ির পাশে মসজিদের কাঁঠাল গাছ থেকে কাঁঠালের মুজি পাড়তে যায়। সে সময় প্রতিবেশী আবুল মনসুর আমিন মিয়ার ভাতিজাকে তাড়িয়ে দিয়ে তার পুত্রকে ডেকে মসজিদের মক্তবখানার পাশে ওযুখানায় নিয়ে যায়। সেখানে নিয়ে জোরপূর্বক ছেলেকে বলৎকার করে। পরে ছেলে বিষয়টি তার পরিবারকে জানায়। এদিকে আবুল মনসুরে বিরুদ্ধে ২০২৩ সালের ১লা জুন চামটা এলাকার শাহজাহান কবীরের পুত্রকেও জোরপূর্বক বলৎকার করার অভিযোগ রয়েছে। পরে ওই মামলায় আবুল মনসুর বরিশাল থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজত কেটে জামিনে বের হন। 

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন- এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিকে ধরতে জোর প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং