1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার কমিটি গঠন 

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার, ১২ জানুয়ারি  দুপুরে উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন।

এতে বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য রাখেন, তাঁরা হলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, সহ-সভাপতি ফিরোজ উদ্দিন  ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক বাতেন,‌ এম এ মান্নান মানিক কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম শরীফ, উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম খোকন, ও কবি আল আজাদ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বার্ষিক সাধারণ সভায় কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির পাকুন্দিয়া উপজেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। 

উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাপ আমিন, সাধারণ সম্পাদক আফসার আশরাফী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওয়াজেদ আলি। 

অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি মোখলেছুর রহমান আকন্দ, মুহাম্মদ রবিন সরকার, সাধারণ সম্পাদক আফসার আশরাফী, সহ-সাধারণ সম্পাদক হাকিম রফিকুল ইসলাম, এম এ হান্নান, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক উবায়দুল্লাহ আল ফাহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান উজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন, মুহাম্মদ জিয়াউল হক বাতেন, মো. শরীফুল ইসলাম শরীফ, আসিফুজ্জামান খন্দকার ও মো. হেলাল উদ্দিন। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন  কবি ও ছড়াকার  গোলাপ আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং