1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার,২৬ ডিসেম্বর উপজেলার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মন্জুরুল হক হাসান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা গোলাম রহমান খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আসাদুল হক খাঁন কাজলের সঞ্চালনায় দ্বি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক মানিক, সাধারণ সম্পাদক মো. আরিফুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ, এইচ এম মাজহারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরগঞ্জ পৌর শাখার উপদেষ্টা আব্দুল্লাহ সুমন সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

এ ধরনের সম্মেলন শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন উপস্থিত বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং