1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায়  পুকুর থেকে তোলা হলো যুবকের মরদেহ

পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক মজা পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার, ৭ ডিসেম্বর বেলা ১টার দিকে উপজেলার এগারসিন্দুর এলাকার জনৈক তাজুল ইসলামের মজা পুকুর থেকে জয়নাল (২৮) নামের এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

জয়নাল গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বীর উজলি গ্রামের  ঈমান আলীর ছেলে।

পাকুন্দিয়া থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিডিচ্যানেল ফোরকে জানান, লোক মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরিবারের দাবি অনুযায়ী ওই যুবক মানসিক ভারসাম্যহীন ও গত বুধবার  থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং