
সাধক কুল শিরোমণি, উপমহাদেশের প্রখ্যাত সাধক, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (র.) ওরফে কান্দুলিয়ার হুজুর এঁর জন্মবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে।
বৃহস্পতিবার, ৫ডিসেম্বর সকাল ১০ টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওরশ শুরু হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল), ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহযোগী সম্পাদক মো. ফজলুর রহমান, মাজার শরীফের মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী, বিশিষ্ট সমাজ সেবক মো. জসীম উদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও হুজুর এঁর আশেকান, মুরিদান, ভক্তবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মো. আজিজুর রহমান মাসউদ।
মাজার শরীফের মোতাওয়ালী মো. নজরুল ইসলাম কাজী জানান, আগামী ৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাতের শেষ প্রহরে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ওরশের আনুষ্ঠানিকতা শেষ হবে।
মাজার শরীফের পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ওরশ মোবারক পালনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় আরও উল্লেখ করা হয়, ওরশে অংশগ্রহণের জন্য হুজুর এঁর সকল আশেকান, মুরিদান ও ভক্তবৃন্দসহ এলাকাবাসীর যাতে কোন রকম সমস্যা না হয় এ জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পবিত্র উরশ মোবারক সামনে রেখে ইতোমধ্যেই কুলিয়ারচর উপজেলা প্রশাসন একাধিকবার মাজার শরীফ পরিদর্শন করেছেন। এছাড়াও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে উরশ মোবারক চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবে।
Leave a Reply